মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবির কবি সুফিয়া কামাল হলে কুইজ প্রতিযোগিতা

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ PM
মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবির কবি সুফিয়া কামাল হলে কুইজ প্রতিযোগিতা

মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবির কবি সুফিয়া কামাল হলে কুইজ প্রতিযোগিতা © টিডিসি ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘আমার ভাষায় আমার গল্প ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। হল সংসদের উদ্যোগে এবং সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশের চেতনায় মুখর হয়ে ওঠে পুরো হল প্রাঙ্গণ।

অনুষ্ঠানের শুরুতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী ভাষা শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে প্রথম পর্বে আয়োজন করা হয় ভিন্নধর্মী গল্প ও স্মৃতিচারণা পর্ব। হলের বিভিন্ন অঞ্চল ও আদিবাসী জনগোষ্ঠী থেকে আগত শিক্ষার্থীরা নিজ নিজ আঞ্চলিক ভাষায় একুশের স্মৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা ও গল্প তুলে ধরেন। ভাষার বৈচিত্র্য সত্ত্বেও আবেগ ও চেতনায় ছিল এক অভিন্ন সুর। কার্যনির্বাহী সদস্য পপি রাণী ক্লিওপেট্রা নিজ অঞ্চলের ভাষায় গল্প শোনালে উপস্থিতদের মাঝে বিশেষ সাড়া পড়ে।

পরবর্তী পর্বে অনুষ্ঠিত হয় ভাষা আন্দোলনভিত্তিক কুইজ প্রতিযোগিতা। প্রশ্নোত্তরের মাধ্যমে উঠে আসে ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা শহিদদের আত্মত্যাগ এবং একুশের তাৎপর্য। প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন হল সংসদের সহকারী সাধারণ সম্পাদক শিমু আক্তার।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন হল সংসদের সাধারণ সম্পাদক মোছা. রুকু খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক ফারিহা নওশীন। তিনি বলেন, মাতৃভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। সমাপনী বক্তব্যে হল সংসদের সহসভাপতি সানজানা আক্তার চৌধুরী (রাত্রি) ভাষা শহিদদের আদর্শ ধারণ করে নিজ নিজ ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

গল্প, স্মৃতিচারণা ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার সমন্বয়ে একুশের চেতনায় ভরপুর এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬