ঢাবি শিক্ষক সমিতির ব্যানারে বিতর্কিত আওয়ামীপন্থীদের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ PM
কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা © সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাময়িক বরখাস্ত হওয়া আওয়ামীপন্থী নীলদলের শিক্ষকদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতেও পুস্পস্তবক অর্পণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের নেতৃত্বে এই কর্মসূচিতে কাউকে বাধা দিতে দেখা যায়নি। যদিও ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষক সমিতির ব্যানারে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক আ ক ম জামাল উদ্দিন ছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন সাময়িক বরখাস্ত হওয়া আওয়ামীপন্থী নীলদলের শিক্ষক ও সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, সাময়িক বরখাস্ত হওয়া অধ্যাপক এম অহিদুজ্জামান, অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাসবিরোধী আইনে জেল খেটে জামিনে থাকা অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাময়িক বরখাস্ত হওয়া অধ্যাপক মাহবুবুর রহমান লিটু উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন নীলদলের শিক্ষক ছিলেন।

জানা গেছে, এই কর্মসূচির নেতৃত্ব নেওয়া অধ্যাপক আ ক ম জামাল রাজধানীর গত ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গেলে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে গত ডিসেম্বরে ক্যাম্পাসে গেলে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করা হয়।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬