খেলার সময় মাথায় আঘাত পেয়ে আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

১৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ AM
 আর্জেন্টাইন ফুটবলার আবেল নুনিয়েজ

আর্জেন্টাইন ফুটবলার আবেল নুনিয়েজ © টিডিসি ছবি

আর্জেন্টিনায় ইনডোর ফুটবল ম্যাচে খেলার সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড আবেল নুনিয়েজ। মাঠে বল ক্লিয়ার করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপচার করা হয়। তবে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে।

বৃহস্পতিবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ‘সি’ টুর্নামেন্টের পঞ্চম বিভাগের একটি ম্যাচে এ ঘটনা ঘটে। ১০ নম্বর জার্সি পরে খেলতে নামা নুনিয়েজ বল ক্লিয়ার করার সময় মাথায় প্রচণ্ড আঘাত পান। এরপর মাঠেই অচেতন হয়ে পড়ে যান তিনি। এ ঘটনায় ম্যাচটি স্থগিত করা হয়।

ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে কয়েক দিন পর মারা যান এই তরুণ ফুটবলার।

নুনিয়েজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বুয়েনস আয়ার্স প্রদেশের ফুটবল ক্লাব এসেইজা। রোববার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘গভীর বেদনা ও অসীম শোকের সঙ্গে আমরা এমন এক তরুণকে বিদায় জানাচ্ছি, যার সামনে পড়ে ছিল পুরো জীবন। তার চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

আবেল নুনিয়েজের এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত আর্জেন্টিনার ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিরা।

চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আ…
  • ১৭ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরি দেবে ডেনমার্ক দূতাবাস, আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
খেলার সময় মাথায় আঘাত পেয়ে আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু
  • ১৭ নভেম্বর ২০২৬
দুই দশকে গ্র্যাজুয়েট হয়েছেন ১৩ হাজার শিক্ষার্থী, আজও হয়নি অ…
  • ১৭ নভেম্বর ২০২৬
করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল রবি
  • ১৭ নভেম্বর ২০২৬