বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিশেষ নজর দিতে হবে: ভিসি

০২ অক্টোবর ২০২১, ০৬:৩৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশন © টিডিসি ফটো

উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে হলে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য-প্রযুক্তিনির্ভর বৈশ্বিক দক্ষতাসম্পন্ন মানবসম্পদ তৈরির কোন বিকল্প নেই উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, দেশের হাওর, বাঁওড়, চরাঞ্চল, নদী ভাঙন কিংবা বন্যাকবলিত এলাকা, দুর্গম পাহাড়ি অঞ্চলসহ প্রত্যন্ত জনপদে বসবাসকারী অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের মধ্যে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে এখন বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরির দিকে বিশেষ নজর দিতে হবে।

আজ শনিবার (২ অক্টোবর) অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩তম বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির অভিভাষণে তিনি এসব কথা বলেন। অধিবেশনের সভাপতিত্ব করেন উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

নতুন বিশ্ব ব্যবস্থায় জ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টির কোন বিকল্প নেই বলে মনে করেন উপাচার্য বলেন, কোভিড বাস্তবতার মুখোমুখি হয়ে নতুন পৃথিবীর চ্যালেঞ্জে টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই জ্ঞান-বিজ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টি করতে হবে। যৌক্তিক সমাজ সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা এবং যোগ্য মানুষের প্রাপ্য অধিকার আমাদের সমাজে অবশ্যই সৃষ্টি করতে হবে। কারণ সমাজে সৎ ও শিক্ষিত মানুষের মর্যাদা যদি প্রতিষ্ঠা করা না যায়, প্রকৃত অর্থে বৃহৎ কোন পরিবর্তন এবং আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান বিকশিত করাও তখন দু:সাধ্য হয়ে ওঠে। কেননা শিক্ষার্থীরাও তাদের সমাজের বাস্তব চিত্র থেকে কিছু শেখে, আত্মস্থ করে এবং তাদের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করে। সেটা করা সম্ভব হলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোর প্রভায় নতুন ধারা তৈরি হবে। বিজ্ঞানমনস্ক, যৌক্তিক ও আদর্শ নির্ভর নতুন এক পৃথিবী আমাদের সকলের কাম্য।

উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্যসাধারণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এসডিজি বাস্তবায়নে অভূতপূর্ব সাফল্যের কারণে তাঁকে ‘Jewel in the Crown’ অভিধায় ভূষিত করা হয়েছে। এছাড়াও জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন্স নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই কৃতিত্বপূর্ণ অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরব ও মর্যাদার।

অধিবেশনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম প্রমুখ। 

অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার ২০২১-২০২২ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ মোট ৮১৫ কোটি ৪৭ লাখ ১৬ হাজার টাকার বাজেট পেশ করেন, যা সিনেট কর্তৃক অনুমোদিত হয়। অধিবেশনে বার্ষিক বাজেট, বার্ষিক প্রতিবেদন, গত অধিবেশনের কার্যবিবরণী, সার্ভিস রুলের বিভিন্ন ধারা ও তফসিলের সংযোজন-বিয়োজন পরিমার্জনপূর্বক সংবিধি সংশোধন অনুমোদন হয়।

স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence