তিন দাবিতে সংসদের সামনে অবস্থান আসিফ মাহমুদের

১২ মার্চ ২০২৬, ০৪:১২ PM
মানিক মিয়া অ্যাভিনিউতে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা

মানিক মিয়া অ্যাভিনিউতে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা © টিডিসি

রাষ্ট্রপতির অভিসংশনসহ তিন দাবিতে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তিনি। এসময় তার সাথে এনসিপিরযুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।

এনসিপির দাবিগুলো হলো— সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন করা, রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।

এসময় সংসদ সদস্যদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, আপনারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। যদি যারা আপনাদেরকে ভোট দিয়ে জয়ী করেছেন তাদের কাছে মুখ দেখাতে চান, আবার এলাকায় ফিরে গিয়ে তাদের সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে কথা বলতে চান তাহলে অবশ্যই ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন, সর্বশেষ প্রতীক রাষ্ট্রপতি চুপ্পুকে অপসরণ করতে হবে। আমরা দেখতে চাই যে, তার বক্তব্যের সময় কারা কারা সেখানে থাকেন এবং রাষ্ট্রপতির বক্তব্য শোনেন। এখান থেকেই বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে। একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে।

তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি এই সংসদে আছেন, তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেয়ার সুযোগ না দেন। রাষ্ট্রপতিকে বক্তব্য দেয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন এবং তার অভিশংসনের জন্য দাবি তোলেন।আজকে সংসদে কারা এই দেশের পক্ষে অবস্থান নেন, কারা ফ্যাসিবাদীর বিপক্ষে অবস্থান নেন, কারা জুলাই গণভুত্থানের পক্ষে অবস্থান নেন, কারা শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নেন, এটা আজকে স্পষ্ট হয়ে যাবে

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9