কুবিতে পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে মোহন-ঐশি

২১ জানুয়ারি ২০২১, ০৫:২০ PM
মোহন চক্রবর্তী ও  ঐশি ভৌমিক

মোহন চক্রবর্তী ও ঐশি ভৌমিক © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নৃবিজ্ঞান ১১তম ব্যাচের শিক্ষার্থী মোহন চক্রবর্তীকে সভাপতি এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ঐশি ভৌমিককে সাধারণ সম্পাদক করে ৫৪ সদস্য বিশিষ্ট এ নব কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিদায়ী সভাপতি হিল্লো কান্তি দাস ও সাধারণ সম্পাদক সুপন সূত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সবার উপস্থিতিতে ও সম্মতিক্রমে আগামী ১ বছরের জন্যে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সহ সভাপতি হয়েছেন জুয়েল বণিক ও সুব্রত সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ধ্রুব বিশ্বাস ও প্রিয়াংকা সূত্রধর, কোষাধ্যক্ষ সুবিনয় দেবনাথ, সাংগঠনিক সম্পাদক অর্ণব সিংহ রায়, প্রচার সম্পাদক জুয়েল নাথ এবং দপ্তর সম্পাদক দীপায়ন দাস সৈকত।

এসময় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি পার্থ চক্রবর্তী এবং বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
২২ বলের ফিফটিতে ভাঙলেন ১১ বছরের রেকর্ড
  • ২০ অক্টোবর ২০২৬
এইচএসসি পরীক্ষার ফল দেখবেন যে ৩ উপায়ে
  • ২০ অক্টোবর ২০২৬
যে ভুলে বাতিল হবে এনআইডির আবেদন
  • ২০ অক্টোবর ২০২৬
সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
  • ২০ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর
  • ২০ অক্টোবর ২০২৬