ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি

৩০ জানুয়ারি ২০২৬, ০৭:১২ PM
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি

ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি © টিডিসি ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (ডিগ্রি শাখা) কেন্দ্রে নানাবিধ ভোগান্তির অভিযোগ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শুক্রবার (৩০ জানুয়ারি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রের ভবনের সামনে পর্যাপ্ত নির্দেশিকা না থাকা, পূর্ব নোটিশ ছাড়াই কক্ষ পরিবর্তন এবং ধুলাবালি জমে থাকা ও ভাঙা বেঞ্চে পরীক্ষা দিতে বাধ্য হওয়ার মতো সমস্যার মুখোমুখি হন পরীক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, স্পষ্ট নির্দেশনা না থাকায় অনেক শিক্ষার্থী নির্ধারিত কক্ষ খুঁজে পেতে হিমশিম খান। কেউ কেউ বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের সহায়তা নিয়ে কক্ষের সন্ধান করেন। এছাড়া হঠাৎ কক্ষ পরিবর্তনের কারণে বাড়তি দুর্ভোগে পড়েন অনেকে।

ভর্তিচ্ছু শিক্ষার্থী দিথী রাণী দাস বলেন, ‘ভবনের বাইরে কোনো নির্দেশিকা ছিল না। রুমও পরিবর্তন করা হয়েছিল। পরে রোভার স্কাউটের এক আপুর  সাহায্যে রুম খুঁজে পাই।’ আরেক শিক্ষার্থী প্রদীপ বলেন, ‘রুমের বেঞ্চগুলো খুবই খারাপ ছিল। ধুলার আস্তরণ জমে ছিল। সবাই নিজ নিজ সিট টিস্যু দিয়ে পরিষ্কার করে বসেছে। আমার বেঞ্চ নড়বড়ে থাকায় পরীক্ষা দিতে সমস্যা হয়েছে।’

এ বিষয়ে কেন্দ্র প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে উত্থাপিত সমস্যাগুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হল কক্ষগুলোতে ধুলাবালি থাকার বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে আরও সতর্ক থাকবো।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রের মেইন গেটে নির্দেশিকা দেওয়া ছিল। তবে ভবনের সামনে আলাদা নির্দেশনা না থাকায় অনেক পরীক্ষার্থী বিভ্রান্ত হয়েছে। কক্ষ পরিবর্তনের বিষয়টি যাচাই করে দেখা হবে।’

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9