ভর্তিচ্ছুদের জন্য কুবি শিবিরের ‘শহীদ ওসমান হাদী’ গার্ডিয়ান লাউঞ্জ

৩০ জানুয়ারি ২০২৬, ১১:০৪ AM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ PM
'শহীদ ওসমান হাদী' গার্ডিয়ান প্যাভিলিয়ন

'শহীদ ওসমান হাদী' গার্ডিয়ান প্যাভিলিয়ন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের অবিভাবকদের জন্য 'শহীদ ওসমান হাদী' গার্ডিয়ান প্যাভিলিয়ন করেছে বাংলাদেশ ইসলালী ছাত্রশিবির কুবি শাখা।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিজ্ঞান ও প্রকৌশন অনুষদের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। আজ সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৫৪ জনের বেশি ভর্তিচ্ছু। 

‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং ন্যূনতম পাশ নম্বর ৩৩ নির্ধারণ করা হয়েছে। 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখার সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, “ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে আসা ভর্তিচ্ছুদের অভিভাবকদের সাময়িক স্বস্তি ও সহায়তা দিতেই আমাদের এই গার্ডিয়ান লাউঞ্জের আয়োজন। পরীক্ষার সময় অভিভাবকদের নিরাপদ অপেক্ষা, বিশ্রাম ও প্রয়োজনীয় তথ্য সহায়তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সাহসী কণ্ঠ শহীদ ওসমান হাদীর ত্যাগ আমাদের প্রেরণা। তাঁর আদর্শ ধারণ করেই মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও ভর্তিচ্ছুদের কল্যাণে শিবির কুবি শাখা সক্রিয় থাকবে।’

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সক্রিয় কর্মী শরীফ ওসমান হাদী ১৮ ডিসেম্বর ২০২৫ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার পল্টনে মোটরসাইকেলে আসা বন্দুকধারীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন তিনি। 

ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950