কুবির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে ৩টি নতুন নীল বাস

২৬ জানুয়ারি ২০২৬, ০২:২৫ PM
কুবি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হচ্ছে ৫২ সিটের তিনটি নতুন নীল বাস

কুবি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হচ্ছে ৫২ সিটের তিনটি নতুন নীল বাস © টিডিসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা আরও বাড়াতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হচ্ছে ৫২ সিটের তিনটি নতুন নীল বাস। আজকের মধ্যেই বাসগুলো আনুষ্ঠানিকভাবে পরিবহন পুলে সংযুক্ত হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূইয়া।

জানা যায়, গত বছর ১১ জুলাই ‘জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পরিবহন পুল সূত্রে জানা গেছে, প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে এই তিনটি বাস কেনা হয়েছে।

এ বিষয়ে মো. মোশাররফ হোসেন ভূইয়া বলেন, ‘বাসগুলো বর্তমানে জেলা পরিষদে রাখা আছে। প্রয়োজনীয় কিছু আনুষ্ঠানিকতা শেষ হলেই আজ বিকেলের মধ্যেই গিয়ে বাসগুলো বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে পারব বলে আশা করছি।’

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬