কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু কাল

২৪ জানুয়ারি ২০২৬, ০২:২৮ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০২:২৯ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) থেকে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট https://cou.admission-aid.com-এ লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। 

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিটের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি। ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। 

দুর্ঘটনারে জেরে পুলিশের গাড়ি ভাঙচুর ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার …
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা 
  • ২৪ অক্টোবর ২০২৬
এআইয়ের সহায়তায় লেখা যাবে বই, মিলবে পুরস্কারও, আবেদন যেভাবে
  • ২৪ অক্টোবর ২০২৬
২০০ ফিল্ড অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি সাজেদা ফাউন্ডেশনে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
গাজীপুরে কারখানার গুদামে আগুন, ‎৪ ঘণ্টা চেষ্টা পর নিয়ন্ত্রণে
  • ২৪ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে সহকারী জজের বাড়িতে স্কুলশিক্ষিকার অনশন
  • ২৪ অক্টোবর ২০২৬