কুবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৫ জানুয়ারি

২২ জানুয়ারি ২০২৬, ০২:০৭ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীরা আগামী ২৫ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আগমুহূর্ত পর্যন্ত তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://cou.admission-aid.com-এ লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড না করলে পরীক্ষায় অংশগ্রহণে সমস্যা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট নোটিশের মাধ্যমে জানানো হবে।

২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
কলেজ অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন
  • ০৪ অক্টোবর ২০২৬
বাড়ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা, ৮৭০ কোটি টাকার প…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয…
  • ০৪ অক্টোবর ২০২৬