নিয়মবহির্ভূত পিএইচডি কুবি শিক্ষকদের, খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি

১৩ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ PM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:১২ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের নিয়মবহির্ভূত পিএইচডি অর্জন-সংক্রান্ত বিষয়ে তদন্ত করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। গত ২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব দাস এবং সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম।

গঠিত কমিটির মূল কাজ হলো বিশ্ববিদ্যালয়ে চাকরি করে কিন্তু অনুমতি ছাড়া বা ছুটি ছাড়া পিএইচডি সম্পন্ন করা শিক্ষকদের ব্যাপারে রিপোর্ট প্রদান করা এবং আরও যারা এমন নিয়মবহির্ভূত পিএইচডি করছেন তাদের ব্যাপারেও মতামত দেওয়া।

কমিটি তাদের তদন্তের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় সুপারিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেবে।

এ ব্যাপারে কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুল হাকিম বলেন, ‘যেসব শিক্ষক নিয়মবহির্ভূত পিএচডি করেছেন, তাদের পিএইচডির ব্যাপারে বিস্তারিত তথ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিকট জমা দেব এবং পরবর্তী সিন্ডিকেট সভা তাদের নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

এ ছাড়া তদন্তের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলব এবং এর পাশাপাশি যে প্রতিষ্ঠান থেকে পিএইচডি করেছে, সে প্রতিষ্ঠানেও আমরা যোগাযোগ করব।’

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9