কুবি শিবিরের নতুন সভাপতি আবির, সেক্রেটারি সাইফুল

০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ PM
মোজাম্মেল হোসাইন আবির ও মো. সাইফুল ইসলাম

মোজাম্মেল হোসাইন আবির ও মো. সাইফুল ইসলাম © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হোসাইন আবির ও সেক্রেটারি মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম।

সোমবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুবি শাখা শিবিরের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শাখার সদস্যদের নিয়ে শহীদ আব্দুল কাইয়ুম অডিটরিয়ামে জরুরি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবীর।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মোজ্জাম্মেল হোসাইন আবিরকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোজ্জাম্মেল হোসাইন আবির শাখা সেক্রেটারি হিসেবে মো. সাইফুল ইসলামকে মনোনীত করেন।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মোজ্জাম্মেল হোসাইন আবির বলেন, ‘ছাত্রশিবির সব সময়ই শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করে। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ক্যারিয়ার মুখী নানা কর্মসূচি, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির কাজ করে যাবে ইনশা আল্লাহ।’

পূর্ণাঙ্গ কমিটি কবে গঠন করা হবে জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই পরামর্শ সভা ও পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েট গঠন হবে।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9