সিজিপিএ-৩.৯৮ পেয়ে স্নাতকে প্রথম হল সংসদের জিএস ও শিবির নেতা আশিক

০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৩ PM
আশিক বিল্লাহ

আশিক বিল্লাহ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের অনার্স পরীক্ষায় ৩.৯৮ সিজিপিএ পেয়ে যৌথভাবে প্রথম স্থান লাভ করেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সদস্য ও বিজয় একাত্তর হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আশিক বিল্লাহ।

জানা গেছে, আশিক স্নাতকে ৮টি সেমিস্টারের ৫টিতেই সিজিপিএ-৪.০০, ২টিতে ৩.৯৪  ও ১টিতে ৩.৯৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। একাডেমিক সাফল্যের পাশাপাশি ছাত্ররাজনীতিতে সক্রিয় এই শিক্ষার্থী সর্বশেষ ডাকসু নির্বাচনে বিজয় একাত্তর হল সংসদের জিএস হিসেবে নির্বাচিত হন। 

আশিক বিল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় জন্ম।  তিনি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে দাখিল ও  আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। 

বর্তমানে তিনি দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা’-এর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি সাহিত্য পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ফ্যাসিস্ট শাসনামলে কলা ভবনের সামনে বটতলায় কুরআন তেলাওয়াতের আয়োজন করাকে কেন্দ্র করে তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের রোষানলেও পড়তে হয়েছিল তাকে।

ফলাফল সম্পর্কে শুকরিয়া জানিয়ে আশিক বিল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ, এই সাফল্য মহান আল্লাহর রহমত। আমি আমার পরিবার ও শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞ। একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব পড়ালেখা করা। দেশ ও জাতির কল্যাণে ভবিষ্যতে নেতৃত্বের জায়গায় নিজেকে প্রস্তুত করতে ছাত্ররাজনীতি গুরুত্বপূর্ণ হলেও তা কখনোই পড়াশোনার ব্যাঘাত হওয়া উচিত নয়।’

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬