‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন কুবির ৩ রোভার

০৭ জানুয়ারি ২০২৬, ০২:২১ AM
ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়া কুবির ৩ শিক্ষার্থী

ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়া কুবির ৩ শিক্ষার্থী © সংগৃহীত

দ্বিতীয়বারের মতো ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২ জন রোভার ও ১ জন গার্ল-ইন রোভারসহ ৩ সদস্য। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ স্কাউটসের অফিসিয়াল ওয়েবসাইটে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য প্রকাশ করে কর্তৃপক্ষ।

জানা যায়, রোভার স্কাউটিং কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’-এ মনোনীত হয়েছেন তারা। অ্যাওয়ার্ড অর্জনকারীরা হলেন- সাবেক সিনিয়র রোভারমেট ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো.তোফাজ্জল হোসেন, গার্ল-ইন সিনিয়র রোভারমেট ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নাছরিন আক্তার এবং রোভারমেট ও ব‍্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী রোভারমেট নুরে আলম।

উল্লেখ্য, স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে রক্তদান, জলোচ্ছ্বাস, ঝড়-বাদল, বন্যা, আপৎকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ, ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস প্রতিবছর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

ট্যাগ: কুবি
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬