ভর্তি পরীক্ষায় আসা শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন কুবি শিবিরের

৩০ জানুয়ারি ২০২৬, ০১:১১ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০১:৫৭ PM
গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন কুবি শিবিরের

গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন কুবি শিবিরের © টিডিসি ফটো

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। এ উপলক্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (৩০ জানুয়ারি) ক্যাম্পাস এলাকায় সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ব্যানার প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ বিষয়ে কুবি ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম বলেন, “গণভোট নিয়ে দেশের অধিকাংশ মানুষ এখনো পর্যাপ্তভাবে জানেন না। আমাদের প্রচারণার মূল উদ্দেশ্য হলো গণভোট কী, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন এ বিষয়ে অভিভাবকদের অবগত করা। ব্যানার ও লিফলেটের মাধ্যমে আমরা বিষয়গুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি, যেন ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে।”

এদিকে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, “স্থানীয় পর্যায়ে গণভোট নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না এমন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। এসব ভুল ধারণা দূর করতেই আমরা লিফলেট বিতরণ করছি। আমরা চাই অভিভাবকরা সচেতন হোক এবং দেশের একজন নাগরিক হিসেবে তারা যেন আরও বেশি অধিকার ও সুযোগ-সুবিধা অর্জন করতে পারেন। এ লক্ষ্যেই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আমাদের এই প্রচারণা।"

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬