ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস

৩০ জানুয়ারি ২০২৬, ১০:২২ AM
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লাল মাটির ক্যাম্পাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাসের প্রতিটি সড়ক, চত্বর ও হল প্রাঙ্গণ। হাতে প্রবেশপত্র, চোখে স্বপ্ন - বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশায় ব্যস্ত সময় পার করছে তারা।

ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় সক্রিয় রয়েছে স্বেচ্ছাসেবক সংগঠন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিকনির্দেশনা, আবাসন ও প্রয়োজনীয় তথ্য পেতে সহায়তা পাচ্ছেন ভর্তিচ্ছুরা। পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সব মিলিয়ে শিক্ষার স্বপ্নে বিভোর তরুণদের উপস্থিতিতে আবারও উৎসবমুখর হয়ে উঠেছে কুবির লাল মাটির ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য খাবার ও আবাসনের ব্যাবস্থা করেছে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব। 

ভর্তিচ্ছুদের আগমনে স্থানীয় পরিবহন, খাবারের দোকান ও অস্থায়ী আবাসনগুলোতেও দেখা গেছে বাড়তি ব্যস্ততা। ক্যাম্পাসের আশপাশে অভিভাবকদের অপেক্ষায় বসে থাকতে দেখা যায়, কেউ দোয়া করছেন সন্তানের জন্য, কেউ আবার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কথোপকথনে মগ্ন। এই ব্যস্ততার মাঝেও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে তৎপর বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভর্তিচ্ছুদের অনেকেই জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তাদের দীর্ঘদিনের। সবুজ প্রকৃতি, একাডেমিক পরিবেশ ও শান্ত ক্যাম্পাস জীবন তাদের আকর্ষণ করেছে। পরীক্ষা শেষে প্রত্যাশা আর দুশ্চিন্তা মিলিয়ে যে অনুভূতি তা নিয়েই ধীরে ধীরে ক্যাম্পাস ছাড়ছেন তারা, রেখে যাচ্ছেন স্বপ্নে মোড়ানো স্মৃতিময় কিছু মুহূর্ত।

ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950