কুবি ভর্তি পরীক্ষায় মোবাইলসহ ধরা, উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, অতঃপর...

কুবি ভর্তি পরীক্ষায় মোবাইল নিয়ে ধরা পড়া  রোমান সর্দার

কুবি ভর্তি পরীক্ষায় মোবাইল নিয়ে ধরা পড়া রোমান সর্দার © টিডিসি সম্পাদিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল নিয়ে ধরা পড়েছেন এক শিক্ষার্থী। এ সময় তিনি হল পরিদর্শকের কাছ থেকে জোর করে উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৩১ জানুয়ারি) ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃত ওই শিক্ষার্থীর নাম রোমান সর্দার। তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী। 

হল সমন্বয়ক জানায়, ওই শিক্ষার্থী চার থেকে পাঁচবার বাইরে যাওয়ার জন্য জোরাজোরি করেন। এতে দায়িত্বরত পরিদর্শকদের সন্দেহ হলে পরীক্ষার শেষ হওয়ার প্রায় ১০ মিনিট আগে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরীক্ষার আগে তিনি একটি মোবাইল জমা দিলেও গোপনে আরেকটি মোবাইল নিজের কাছে রেখে পরীক্ষার হলে প্রবেশ করেন।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী পরীক্ষার হলে মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন ভঙ্গ করলে শাস্তি দিতে পারে প্রশাসন৷ 
এ অপরাধে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কুমিল্লা জেলাফ সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আবিদা সুলতানা মলি মোবাইল কোর্টের মাধ্যমে তাকে দুই দিনের কারাদণ্ড দেন। পরে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে কেন্দ্র প্রধান সায়েদুর রহমাম বলেন, আটকৃত শিক্ষার্থী সম্পর্কে আমাদের সন্দেহ যে, তিনি হয়তো কোনো চক্রের সাথে জড়িত যারা অর্থের বিনিময়ে পরিক্ষা দেয়। তিনি ফোন নিয়ে প্রবেশ করেছেন এবং উত্তরপত্র জমা দেওয়ার পরেও হল পরিদর্শকের কাছ থেকে জোর করে উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তাই কেন্দ্র প্রধান হিসেবে আমি তাকে পুলিশ হেফাজতে পাঠানোর সুপারিশ দিয়েছি। বলেছি প্রয়োজনে লিখিত অভিযোগ জানাব এবং প্রশাসনিক ব্যবস্থা নেব।   

কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ১৮ ফুটবলার, কোন দলের …
  • ০৯ জুলাই ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ
  • ০৯ জুলাই ২০২৬
পাহাড়ধসে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের
  • ০৯ জুলাই ২০২৬
মেয়েকে শাসন করায় নারী প্রধান শিক্ষককে থাপ্পড় বাবার
  • ০৯ জুলাই ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ জুলাই ২০২৬
টানা বৃষ্টি-পাহাড়ি ঢলে চকরিয়া-মাতামুহুরীতে পানিবন্দি ২ লাখ…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence