টেকনাফে মাঝির জালে ধরা পড়ল ১১২ মণ নাগু মাছ

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ AM
মাঝির জালে ধরা পড়া নাগু মাছ

মাঝির জালে ধরা পড়া নাগু মাছ © সংগৃহীত

টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারের এক মাঝির জালে প্রায় ৪ হাজার ৫০০ কেজি নাগু মাছ ধরা পড়েছে। ঢাকায় এসব মাছ ‘গোপা মাছ’ নামে পরিচিত। মণ হিসেব করলে ৪২৪টি মাছের ওজন হয় ১১২ মণ।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে তার জালে এসব মাছ ধরা পড়ে ট্রলারের মালিক সালেহ আহমেদ নিশ্চিত করেন। পরবর্তীতে এসব মাছ ২০ লক্ষ ২৫ হাজার টাকায় বিক্রয় করা হয় বলে জানা গেছে।

সালেহ আহমদ জানান, গত ২৭ জানুয়ারি সকাল ৮টার দিকে তার মালিকানাধীন ট্রলারটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী নৌকাঘাট থেকে মাছ শিকারের উদ্দেশ্যে ২২ জন মাঝি নিয়ে সাগরে যায়। তাকে গতকাল বেলা আনুমানিক ২টার দিকে ট্রলারের মাঝি রহমত উল্লাহ ফোনে মাছ ধরা পড়ার খবর দেন। রাত ৮টায় ট্রলারটি মাছ নিয়ে কায়ুকখালী নৌকাঘাট এলাকার এক ফিশারিতে নোঙর ফেলে সেখানে মাছগুলো সংরক্ষণ করা হয়।

তিনি জানান, ব্যবসায়ীরা কেজি প্রতি ৪৫০ টাকা দাম ধরে মোট ২০ লাখ ২৫ হাজার টাকায় মাছগুলো কিনে নেন।

মাঝি রহমত উল্লাহ বলেন, সাগরে একটি বিশাল মাছের ঝাঁক দেখে দ্রুত সেখানে জাল ফেলি। অল্প সময়েই বিপুল পরিমাণ নাগু মাছ ধরা পড়ে। এতে আমরা সবাই খুব খুশি।

মাছ ব্যবসায়ী সৈয়দ আলম গণমাধ্যমে জানান, প্রতিটি মাছের ওজন ৮ থেকে ২০ কেজি পর্যন্ত। মাছগুলো টেকনাফের বাজারে প্রতি কেজি মাছ ৪৮০ থেকে ৫০০ টাকা দরে পাইকারি ও খুচরায় বিক্রি হচ্ছে। এসব মাছ পাঠানো হবে চট্টগ্রাম ও ঢাকায়।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬