আজ চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থীদের জনতার মুখোমুখি করছে ‘সুজন’

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ AM
‘সুজন’-এর লোগো

‘সুজন’-এর লোগো © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের সকল সংসদ সদস্য প্রার্থীকে এক মঞ্চে জনতার মুখোমুখি করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

আজ রোববার বিকেল ৩টায় সুজন-এর চাঁদপুর জেলা কমিটির আয়োজনে সদর উপজেলার বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘নাগরিকের মুখোমুখি’ শীর্ষক এ অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত এমপি প্রার্থীরা হলেন- ধানের শীষ প্রতীকের শেখ ফরিদ আহমেদ মানিক, দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, হাতপাখার প্রার্থী শেখ জয়নাল আবেদিন, মোমবাতির প্রার্থী এ. এইচ. এম. আহসান উল্লাহ, উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থ অ্যাডভোকেট সেলিম আকবর, ট্রাকের প্রার্থী মো. জাকির হোসেন এবং কাস্তের প্রার্থী জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে প্রার্থীরা উপস্থিত জনতার উদ্দেশ্যে তাঁদের দলীয় অবস্থান, নির্বাচনী প্রত্যাশা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরবেন। নির্বাচিত হলে সংসদ সদস্য হিসেবে তাঁদের ভূমিকা কী হবে, তাও ব্যাখ্যা করবেন। পাশাপাশি নাগরিকদের পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকবে এবং সংশ্লিষ্ট প্রার্থীরা সেসব প্রশ্নের উত্তর দেবেন।

‘অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই’—এই আহ্বানে আয়োজিত অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হলো, ‘আমার ভোট আমি দেব, জেনে-বুঝে দেব, সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে দেব।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এতে সভাপতিত্ব করবেন সুজন চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন।

ব্যতিক্রমী এ আয়োজনে প্রার্থী ও সাধারণ নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সুজন চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশা।

কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9