বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান ইবি উপাচার্যের 

১৯ জুন ২০২৬, ১১:১৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান © টিডিসি ফটো

বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বলেছেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নির্মাণের ভিত্তি গড়ে তোলে। শুক্রবার (১৯ জুন) বিকেলে কুষ্টিয়ার জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “ক্লিন কুষ্টিয়া-গ্রিন কুষ্টিয়া” এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷ 

ইবি উপাচার্য বলেন, ‘পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।  বর্তমান সরকার দেশব্যাপী পাঁচ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করেছে, তা পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় একটি সময়োপযোগী উদ্যোগ। এই কর্মসূচির সফল বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।’

কুষ্টিয়ার পরিবেশবাদী সংগঠন “ক্লিন কুষ্টিয়া-গ্রিন কুষ্টিয়া”র আহবায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল মঈদ বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহা: আব্দুল লতিফ, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন “ক্লিন কুষ্টিয়া-গ্রিন কুষ্টিয়া”র প্রধান উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং সবুজায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। 

বক্তারা বলেন, বৃক্ষরোপণ কেবল আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে তা নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং সবুজ নগর ও গ্রাম গড়ে তোলার প্রত্যয়ে একমত পোষণ করেন। বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন পরিবেশবান্ধব সমাজ গঠনে নতুন প্রেরণা জোগাবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। এসময় সবুজ কুষ্টিয়া গড়তে নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহবান জানান আমন্ত্রিত অতিথিরা। 

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬