ইবির নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাহমুদুল-তুষার

১৭ জুন ২০২৬, ১০:১১ PM
মাহমুদুল ইসলাম ও মো. তুষার আলী

মাহমুদুল ইসলাম ও মো. তুষার আলী © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মাহমুদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মো. তুষার আলী মনোনীত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম।

মাহমুদুল ইসলাম সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মো. তুষার আলী কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ জুন) সংগঠনের উপদেষ্টা ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, অধ্যাপক মো. শাহাবুল আলম, অধ্যাপক ড. মো. আব্দুল বারী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান এবং মার্কেটিং বিভাগের প্রভাষক মো. আলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আহ্বান জানানো হয়েছে।

বিদায়ী কমিটির সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস হোসেন নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। এ সময় নতুন কমিটির নেতারা নাটোর জেলার শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল ইসলাম বলেন, ‘ঐতিহ্য ও গৌরবের জেলা নাটোরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, মেধা ও নেতৃত্বের বিকাশে নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। অন্যান্য জেলা সমিতির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ইবিতে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষ করে গড়ে তোলা। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার মাধ্যমে তাদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল প্রত্যাশা।’

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬
এনএসইউতে ‘রাজনীতিতে অর্থ: বাংলাদেশে দলীয় অর্থায়ন ও জবাবদি…
  • ১৭ জুন ২০২৬
বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন
  • ১৭ জুন ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবে…
  • ১৭ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প…
  • ১৭ জুন ২০২৬
ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন রোনালদোও, একাদশে আরও যারা
  • ১৭ জুন ২০২৬