ইবির মেগা প্রকল্পের নির্মাণকাজ দ্রুত সম্পন্নের নির্দেশ উপাচার্যের

১৮ জুন ২০২৬, ০৫:৫০ PM
কর্মকর্তাদের সঙ্গে সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

কর্মকর্তাদের সঙ্গে সভায় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান ৫৩৭ কোটি ৭ লাখ টাকার মেগা প্রকল্পের (৩য় পর্যায়-১ম সংশোধিত) আওতাধীন সব অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় প্রকল্পের বর্তমান অগ্রগতি, বিভিন্ন ভবনের নির্মাণকাজ, সংস্কার কার্যক্রম এবং অবশিষ্ট কাজসমূহের বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সবাই উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. মো. নবাব আলি, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলসহ প্রকৌশল অফিসের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া চলমান নয়টি প্রকল্পের ঠিকাদার ও তাদের প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নের জন্য উন্নয়ন প্রকল্পগুলোর সময়মতো বাস্তবায়ন অত্যন্ত জরুরি। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি আধুনিক ও উন্নত শিক্ষাবান্ধব ও কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন কাজের কোনো বিকল্প নেই। তাই প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে বাকি নির্মাণকাজ শেষ করা প্রয়োজন। এ সময় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কিংবা ধীরগতিতে চলমান কাজগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9