আইইবির সেরা প্রকল্প পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

১৭ জুন ২০২৬, ১০:৩৩ PM
পুরস্কার গ্রহণ করছে ব্র্যাকইউ ডুবুরি দলের সদস্যরা

পুরস্কার গ্রহণ করছে ব্র্যাকইউ ডুবুরি দলের সদস্যরা © সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রোবোটিকস দল ব্র্যাকু ডুবুরির তৈরি স্বয়ংক্রিয় ডুবোযান ‘ডুবোমিনি’ সেরা প্রকল্পের পুরস্কার পেয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত প্রজেক্ট শোকেসিং কম্পিটিশন ২০২৬-এ সম্মানজনক এই পুরস্কার অর্জন করে দলটি।

সম্প্রতি রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের সেরা বিশ্ববিদ্যালয়সমূহ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে নিজেদের প্রকল্প তুলে ধরেন। প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাজ প্রদর্শনের সুযোগ তৈরি করতে আইইবি এই প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করে ব্র্যাকইউ ডুবুরি দল। ২০১৭ সাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা এবং বাস্তব জীবনে ব্যবহার করা যায় এমন ডুবো রোবট তৈরিতে সহায়তা করে আসছে।

ডুবোমিনি একটি ছোট আকারের রোবটচালিত ডুবোযান। পানির নিচে এটি নিজে থেকেই কাজ করতে পারে। একজন দক্ষ সাঁতারুর মতো ডুবোমিনি পানির নিচে বিভিন্ন দিকে চলতে এবং ঘুরতে পারে। ফলে এটি সংকীর্ণ জায়গায় চলাচল করতে পারে এবং নির্ভুলভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম।

এই ডুবোযানটি ব্যাটারিতে চলে। এতে একটি স্মার্ট পাওয়ার সিস্টেম রয়েছে, যা এর মোটর এবং এর ‘মস্তিষ্ক’, অর্থাৎ অনবোর্ড কম্পিউটারকে আলাদাভাবে সচল রাখে। ফলে একটি অংশে বিদ্যুতের সমস্যা হলেও অন্য অংশের কার্যক্রমে এর প্রভাব পড়ে না।

ক্যামেরা ও বিভিন্ন সেন্সরের মাধ্যমে ডুবোমিনি পানির গভীরতা, চলার দিক এবং আশপাশের পরিবেশ বুঝতে পারে। এর নিজস্ব সফটওয়্যার বস্তু ও বাধা শনাক্ত করতে সহায়তা করে। এরপর পরিস্থিতি অনুযায়ী কীভাবে কাজ করতে হবে, সে সিদ্ধান্তও নিতে পারে ডুবোযানটি। এটি অনেকটা স্বয়ংক্রিয় গাড়ির রাস্তা বুঝে চলার মতো।

এসব প্রযুক্তির কারণে ডুবোমিনি পানির নিচে বিভিন্ন অভিযান পরিচালনা করতে পারে। এটি পানির নিচে গেটের মধ্য দিয়ে চলাচল, বাধা এড়িয়ে যাওয়া এবং নির্দিষ্ট লক্ষ্য শনাক্ত করার মতো কাজ প্রায় নিজে থেকেই করতে সক্ষম।

এই অর্জন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকারের প্রতিফলন। বিশেষ করে এসডিজি ৪ (মানসম্মত শিক্ষা), এসডিজি ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং এসডিজি ১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারত্ব) এর সঙ্গে এই উদ্যোগ সম্পর্কিত।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9