অনার্সে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের সময় জানাল জাতীয় বিশ্ববিদ্যালয়

২০ মে ২০২৬, ১২:১৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধাতালিকা আগামীকাল বৃহস্পতিবার (২১ মে) বিকেল চারটায় প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রথম মেধাতালিকায় ভর্তি শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলাফলও প্রকাশ করা হবে।

বুধবার (২০ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেল থেকে ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Honour’s Tab-এ গিয়ে ফলাফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU ATHN Roll Number লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া ভর্তিবিষয়ক ওয়েবসাইটে রাত ৯টা থেকে ফলাফল দেখা যাবে।

এতে আরও বলা হয়, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থেকে থাকে। তবে তাকে অবশ্যই ৯ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

বিষয় পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমে নির্ধারিত স্থানে ‘Yes’ অপশন নির্বাচন করতে হবে। শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করা হবে।

আরও পড়ুন: জনসংযোগ দপ্তর থাকার পরও মাসিক সোয়া লাখ বেতনে চুক্তিভিত্তিক ‘কমিউনিকেশন এক্সপার্ট’ নিয়োগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ৪ জুন থেকে ১৩ জুন পর্যন্ত কলেজে রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা জমা দিতে হবে।

কলেজ কর্তৃপক্ষ ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে। পরে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কলেজগুলোকে সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9