জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ জেলার দাপ্তরিক কার্যক্রম এখন ময়মনসিংহ কেন্দ্রের অধীনে

১৯ মে ২০২৬, ০৯:৫৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে গতিশীলতা ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ময়মনসিংহে নতুন আঞ্চলিক কেন্দ্রের দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর ফলে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার অধিভুক্ত কলেজ ও প্রতিষ্ঠানসমূহের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম এখন থেকে ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ময়মনসিংহ সদর উপজেলার মধ্য বাড়েরা এলাকায় স্থাপিত নতুন আঞ্চলিক কেন্দ্রের দাপ্তরিক কার্যক্রম গত ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থী ও শিক্ষকদের দোরগোড়ায় একাডেমিক ও প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত চার জেলার অধিভুক্ত কলেজসমূহকে নতুন এ আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পত্র ইস্যুর তারিখ থেকেই সংশ্লিষ্ট জেলার কলেজগুলোকে ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে কোনো কলেজ বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ কার্যক্রম পরিচালনায় বিশেষ সীমাবদ্ধতা থাকলে, পত্র ইস্যুর তারিখ থেকে ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরিত আবেদন পরিচালক, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, নতুন আঞ্চলিক কেন্দ্র চালুর মাধ্যমে শিক্ষার্থী ও কলেজগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬