জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৯ মে ২০২৬, ০৭:০৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাত ৯টা থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (http://ap.nu.edu.bd/nu-web/msapplicant/applicantLogin.action?degreeName=Preliminary) লগইন করে ফলাফল দেখতে পারবেন। 

এছাড়া মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU <space> ATMP <space> Roll Number লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রিলিজ স্লিপে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে ১৯ মে থেকে ১০ জুন ২০২৬ পর্যন্ত। এরপর ২ জুন থেকে ১১ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি ফি জমা দিতে হবে।
কলেজ কর্তৃপক্ষ ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। পরবর্তীতে ১৫ জুন থেকে ২১ জুনের মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

এছাড়া ২২ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত পেপার কোড এন্ট্রির কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন না হলে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না বলে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে। 

চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9