হল ব্যবস্থাপনায় অনিয়ম, বাতিল হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু কেন্দ্র

২০ মে ২০২৬, ১০:৫৯ AM
ফরিদপুরে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

ফরিদপুরে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ © ফাইল ছবি

ফরিদপুরে বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ সময়  অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিছু কেন্দ্র বাতিল করারও হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য।

বুধবার (২০ মে) সকালে হল পরিদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এতে তিনি লেখেন, ‘ফরিদপুরে পরীক্ষার হল পরিদর্শনে। কোথাও কোথাও খুব ভালো পরীক্ষা হয় আবার কোথাও কোথাও ঝামেলা আছে।’

আরও পড়ুন: জনসংযোগ দপ্তর থাকার পরও মাসিক সোয়া লাখ বেতনে চুক্তিভিত্তিক ‘কমিউনিকেশন এক্সপার্ট’ নিয়োগ

তিনি বলেন, আগামী এক মাস সময় দিলাম, এর মধ্যে পরীক্ষার হল ব্যবস্থাপনায় উন্নতি না করতে পারলে সেই পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে। পরীক্ষার হল ব্যবস্থাপনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষকদের নৈতিক মান উন্নত করা। এটি কোন কোন প্রতিষ্ঠানে একদম ধ্বংস হয়ে গেছে। লিস্ট হচ্ছে।

বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬
আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬