ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ মে থেকে অনলাইনের মাধ্যমে ফরম পূরণ কার্যক্রম শুরু হয়ে চলবে ১২ জুন পর্যন্ত।

রবিবার (১৭ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের ফরম পূরণ, ডাটা এন্ট্রি ও সংশ্লিষ্ট কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অনলাইন EMS সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। পরীক্ষার সময়সূচি পরে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা ১৮ মে থেকে ১২ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। প্রিন্টকৃত আবেদন ফরম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুন। কলেজ কর্তৃপক্ষ ১৪ থেকে ১৫ জুন পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য নিশ্চয়ন করবে এবং ১৬ থেকে ১৮ জুনের মধ্যে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা, বিষয় সংকেত, প্রশ্নপত্রের চাহিদা ফরম ও ডাটা এন্ট্রি সফটওয়্যার বিশ্ববিদ্যালয়ের EMS ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত সময় শেষে অনলাইন কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে সময়মতো ফরম পূরণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্বে পরীক্ষায় অংশ নিয়ে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য এবং রেজিস্ট্রেশনের মেয়াদোত্তীর্ণ কিছু শিক্ষার্থী বিশেষ শর্তে অন্তর্ভুক্তি ফি প্রদান সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬