শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন যেদিন

১৭ মে ২০২৬, ০২:০০ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০২:০১ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

এমপিওভুক্ত পৌনে ৪ লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি এ প্রস্তাব পাঠানো হয়। রবিবার (১৭ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ঈদ উৎসব ভাতার জন্য মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীর প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন ও কলেজের ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

আরও পড়ুন: ঘরে বসেই যে কেউ নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ, জেনে নিন নিয়ম

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি সপ্তাহেরর শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক-কর্মচারীরা ঈদ উৎসব ভাতা পাবেন।

৯ মাসেও প্রকাশ হয়নি ফল, নিজ বিভাগে শিক্ষক পদে আবেদন করতে পা…
  • ২৭ নভেম্বর ২০২৬
১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই
  • ২৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী…
  • ২৭ নভেম্বর ২০২৬
ওয়ারীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ 
  • ২৭ নভেম্বর ২০২৬
রাইডিং-প্রেমে প্রধানমন্ত্রী, তালিকায় বাই সাইকেল থেকে ল্যান্…
  • ২৭ নভেম্বর ২০২৬
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে জনবল নিয়োগ, আবেদন যেভাবে
  • ২৭ নভেম্বর ২০২৬