কারিগরি শিক্ষকদের ঈদ বোনাসের জিও জারি

১৪ মে ২০২৬, ১০:১১ PM
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ © ফাইল ফটো

এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আজ বৃহস্পতিবার (১৫ মে) এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় এক কর্মকর্তা কর্মকর্তা। ইতিমধ্যে এপ্রিল মাসের বেতন পেয়েছেন তারা।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের জিও জারি করা হয়েছে। আগামী সোমবার কিংবা মঙ্গলবার থেকে এ অর্থ পাবেন তারা।

আরও পড়ুন: পে-স্কেল বাস্তবায়নে নীরব প্রস্তুতি সরকারের, সামনের মাসেই সারপ্রাইজ

তিনি বলেন, ‘বৃহস্পতিবার চেক ছাড় করা হয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকে এটি পাঠানো হবে। পরে সেখান থেকে একটি চিঠি আসার পর সোমবার বা মঙ্গলবার শিক্ষকরা বোনাসের অর্থ পাবেন। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে।’

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬