শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সুখবর

২৭ মার্চ ২০২৬, ০৪:৫৭ PM
মাউশি

মাউশি © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা (এপ্রিল ২০২৬) নিয়ে সুখবর দিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল বলছে, ইএফটি বিল সাবমিট অপশন ইতোমধ্যে চালু হয়েছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, স্কুল-কলেজের এমপিওভুক্ত জনবলের বৈশাখী বোনাসের ইএফটি বিল সাবমিট অপশন চালু হয়েছে। একই সঙ্গে নির্বিঘ্নে অর্থ পেতে দ্রুত বিল সাবমিটের পরামর্শও দেন তিনি।

আরও পড়ুন: শিক্ষকদের মার্চের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানা গেল

এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি অথবা শেষ দিকে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে। ইএমআইএস সেল সূত্র জানিয়েছে, বুধবার থেকে মার্চ মাসের বিল সাবমিটের কার্যক্রম শুরু হয়েছে। এটি শেষ হবে আগামীকাল শনিবার। এরপর বিলগুলো যাচাই করে তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরি…
  • ১৫ অক্টোবর ২০২৬