মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীরা এপ্রিলের বেতন-বোনাস কবে পাবেন, যা বলছে মন্ত্রণালয়

২২ এপ্রিল ২০২৬, ০২:০১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

এমপিওভুক্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস যথাসময়ে পাবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তহবিলে টাকার ঘাটতি থাকায় মার্চ মাসের বেতন দেরিতে পেলেও চলতি মাসে সে জটিলতা থাকছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) মন্ত্রণালয় সূত্র জানায়, মে মাসের ১০ তারিখের মধ্যেই শিক্ষক-কর্মচারীরা বেতন পেয়ে যাবেন। এবারের মতো আগামী মাসে আর দেরি হওয়ার সুযোগ নেই। সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো থেকে প্রস্তাব এলেই তা অনুমোদন হয়ে যাবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন।

আরও পড়ুন: শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, যা বলছে মন্ত্রণালয়

জানা গেছে, তহবিলে ঘাটতি থাকায় মার্চ মাসের বেতন ও ভাতা যথাসময়ে পাননি মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীরা। বিশেষ করে কারিগরির শিক্ষক-কর্মচারীরা বেশি দেরিতে পেয়েছেন। তবে চলতি মাসের বেতন ও বোনাসের জন্য টাকা চলে আসায় মে মাসে সে জটিলতা থাকছে না বলে দাবি সংশ্লিষ্টদের।

ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬