ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৭ থেকে ২৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে ফরম পূরণের যাবতীয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে। বর্ধিত সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৭ থেকে ২৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে। 

অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের প্রিন্ট কপি শিক্ষার্থীদের ২৮ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ কলেজে জমা দিতে হবে।
এ ছাড়া কলেজ কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন কার্যক্রম ২৯ জানুয়ারি ২০২৬ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। ডাটা নিশ্চয়ন শেষে নির্ধারিত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফরম পূরণসংক্রান্ত যাবতীয় কার্যক্রম—যেমন ফরম পূরণ, ডাটা নিশ্চয়ন, পে-স্লিপ ডাউনলোড ও সোনালী সেবার মাধ্যমে ফি জমা সম্পন্ন করতে পারেনি, তারা বর্ধিত সময়ের মধ্যে এসব কাজ শেষ করতে পারবে।

এ বিষয়ে ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে যা বলল ভারত
  • ১০ নভেম্বর ২০২৬
এইচএসসিতে জিপিএ ৩.২৫, তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাক…
  • ১০ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
রামেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950