শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি স্থগিত করে নতুন সিদ্ধান্ত

২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ PM
শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাপ্রতিষ্ঠান © সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত রাখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি সংক্রান্ত নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সব অধ্যক্ষ ও প্রতিষ্ঠানপ্রধানকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এতে বলা হয়, নির্বাচন কমিশনের কার্যক্রমের ধারাবাহিকতায় পুনরাদেশ না দেয়া পর্যন্ত যেসব কলেজে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্বে আছেন, সেসব প্রতিষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ৭ ধারা অনুযায়ী ভাইস-চ্যান্সেলরের ক্ষমতাবলে নতুনভাবে সভাপতির দায়িত্ব পালন করবেন প্রশাসনের প্রতিনিধিরা।

এ ক্ষেত্রে বিভাগীয় শহরে অবস্থিত কলেজের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা শহরে অবস্থিত কলেজের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ের কলেজের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।

প্রযোজ্য ক্ষেত্রে সভাপতির প্রতিস্বাক্ষরে বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তনের আবেদন করা হলে নতুন করে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ব্যবস্থা নেয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদেরকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্বাচনি তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের কার্যক্রমের ধারাবাহিকতায় যেসব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনীত সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যরা বহাল থাকবেন।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9