প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজ, উপ-প্রেস সচিবের দায়িত্বে হাসান, জাহিদ ও সুজাউদ্দৌলা

০২ মার্চ ২০২৬, ০৫:০৮ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৫:২৩ PM
নিয়োগ পাওয়া সাংবাদিকরা

নিয়োগ পাওয়া সাংবাদিকরা © টিডিসি সম্পাদিত

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। এছাড়া উপ-প্রেস সচিব নিয়োগ দিয়েছেন আরও তিন সাংবাদিককে।

তারা হলেন-সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. জাহিদুল ইসলাম ও মো. সুজাউদ্দৌলা।

আজ সোমবার (মার্চ) তাদেরকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে স্পিচ রাইটার এসএএম মাহফুজুর রহমানকে গ্রেড-১ পদে এবং উপ-প্রেস সচিবদেরকে গ্রেড-৪ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

সংলাপের শুরুতে এনসিপি কেন, জানালেন বিএনপি নেতা টুকু-খসরু
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বেড়াতে এসে চা পান করছিলেন গোপালগঞ্জের সাবেক চেয়ারম্য…
  • ২২ নভেম্বর ২০২৬
চরমোনাই পীরের বিরুদ্ধে অভিযোগ তোলা ফাহিম ফারুকীকে ইসলামী আ…
  • ২২ নভেম্বর ২০২৬
কিছু বুঝে ওঠার আগেই ঢাবি কর্মচারীর মাথায় ককটেল
  • ২২ নভেম্বর ২০২৬
ফেরার আশা না করে আল্লাহর কাছে তওবা করুন
  • ২২ নভেম্বর ২০২৬
ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ৬ বিশেষজ্ঞ চিকিৎসক, ড্…
  • ২২ নভেম্বর ২০২৬