তেজগাঁও কলেজের ছাত্র সাকিব হত্যার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ PM
বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে মানববন্ধনে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে মানববন্ধনে শিক্ষার্থীরা © টিডিসি

রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

এ সময় তারা ‘যেই হাত মানুষ মারে, সেই হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’ স্লোগান দেন। 

মানববন্ধনে বিবিএ অনুষদের শিক্ষার্থী ফয়সাল আহমদ বলেন, ‘জুলাই পরবর্তী সময়ে ক্যাম্পাসে এরকম হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। ছাত্রদল নামের একটি সংগঠনের দুই গ্রুপের সংঘর্ষে একজন শিক্ষার্থীর জীবন শেষ হয়ে গেছে। তারা ক্যাম্পাসগুলোতে আবার ছাত্রলীগের কালচার ফিরিয়ে আনছে। তারা যদি তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদেরকে ক্যাম্পাসগুলোতে নিষিদ্ধ করা হোক।’

বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সোহানুল ইসলাম বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস প্রত্যাশা করি। ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসে ত্রাশের রাজত্ব কায়েম করেছিলো সেরকম কালচার আমরা চাই না। এটাই জুলাই পরবর্তী সময়ে৷ ক্যাম্পাসে প্রথম হত্যাকাণ্ড। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ বিচারের দাবি জানাচ্ছি।’

জানা যায়, রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে আইসিউতে ৪ দিন থাকার পর গতকাল মারা যান সাকিবুল।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950