জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক লুৎফর রহমান

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ১৪ দিনের ছুটিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ইউনিভার্সিটি অফ নিউ হেভেন’র আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন তিনি। এ সময়ে উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ইউনিভার্সিটি অফ নিউ হেভেন’র আমন্ত্রণে ১০ সেপ্টেম্বর হতে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ দিন বহিঃবাংলাদেশ ছুটিতে যুক্তরাষ্ট্র অবস্থান করবেন।

আরও পড়ুন: ৪৯তম বিশেষ বিসিএস ১০ অক্টোবর

উপাচার্যের যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বলে এতে জানানো হয়েছে।

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মূল্যায়ন হবে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারে
  • ০২ নভেম্বর ২০২৬
শুধু অ্যাটেনডেন্সের জন্যই ক্লাসে আসেন মাভাবিপ্রবির ৭১ শতাংশ…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950