জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে: হারুন

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ AM
সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ

সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ © সংগৃহীত

জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি বলেন, জাতীয় পার্টি হাসিনার সহযোগী ছিল, এতে কোনো সন্দেহ নেই। হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা ভূমিকা রেখেছে। কিন্তু জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়ে পোড়ানোর মধ্য দিয়ে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে সমাবেশে তিনি এ দাবি জানান। 

হারুনুর রশিদ বলেন, দেশে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে এরই ধারাবাহিকতায় রাজবাড়ীতে একটি মাজার থেকে মরদেহ তুলে আগুন দিয়ে পুড়িয়েছে মব সৃষ্টিকারীরা। যারা এ কাজ করেছে, তারা ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না। তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক।

রাজবাড়ীতে মাজার থেকে মৃত ব্যক্তির মরদেহ তুলে প্রকাশ্যে মব সৃষ্টি করে পুড়িয়ে ফেলা ব্যক্তিদের বিচার দাবি করেন তিনি। এমন জঘন্য কার্যকলাপে জড়িতদের অনতিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, বাপ গণহত্যা চালিয়েছে, বেটি গণতন্ত্রকে হত্যা করেছে। হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। যার কারণে দুজনকেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। মব সন্ত্রাস বন্ধ না করতে পারলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিয়ে আবারও সরকার গঠন করারও দাবি করেন তিনি। 

হারুনুর রশীদ বলেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য। কিন্তু বাংলার আকাশে দেখছি কালো মেঘ। এনসিপি নামের যে দলটি গঠন করা হয়েছে, তাদের নিবন্ধন নেই। দলটি সরকারের আশীর্বাদপুষ্ট, সরকার তাদের নিরাপত্তা দিচ্ছে। সেনাবাহিনী, পুলিশ তাদের জন্য যা যা দরকার তার সবকিছুই করছে।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9