কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ PM
জাতীয় পার্টির নেতাকর্মীদের বিক্ষোভ

জাতীয় পার্টির নেতাকর্মীদের বিক্ষোভ © ভিডিও থেকে নেওয়া

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। আজ শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মিছিল অনুষ্ঠিত হয়। জাপা নেতাকর্মীদের অভিযোগ, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও গণঅধিকার পরিষদ এই হামলায় জড়িত।

বিক্ষোভকালে ‘জাতীয় পার্টি অফিসে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘মরবো না লড়বো, লড়বো লড়বো’, ‘আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা’ শীর্ষক স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ থেকে দলীয় নেতাকর্মীরা বলেন, জামায়াত-শিবির ও ভিপি নুরের দল (গণঅধিকার পরিষদ) এই হামলা চালিয়েছে। ২২ দলীয় ঐক্যজোটের একটি সমাবেশ ছিল। সেখান থেকে বড় মিছিল নিয়ে এসে তারা আমাদের পার্টি অফিসে এক বছরে চতুর্থবারের মতো মব ভায়োলেন্স করে গেল।

বিক্ষোভ থেকে তারা বলেন, ‘অতীতে বর্গি আর মগরা আমাদের উপর আক্রমণ চালাত। তাদের মতোই ড. ইউনূস সাহেবের সরকার হয়ে গেছে মব সরকার।’
 
এর আগে সন্ধ্যায় কিছু লোক দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করে ভাঙচুর করার পর অগ্নিসংযোগ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬