জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর-অগ্নিসংযোগ

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ PM
জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে

জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে © সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ হামলা শুরু হয়। একপর্যায়ে কিছু লোক কার্যালয়ে আগুন ধরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরপরই কিছু লোক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পুলিশ পর্যায়ক্রমে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছে। জলকামান থেকে পানি ছিটিয়ে কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টা চলছে।

এদিকে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এর আগে, গত ৩১ আগস্ট মিছিল নিয়ে একদল বিক্ষোভকারী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।

তখনও বিক্ষোভকারীরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে হামলাকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। হামলাকারীদের সরাতে ও কার্যালয়ের আগুন নেভাতে জলকামান ব্যবহার করে পুলিশ

বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9