আপাকে ফেরাতে তারা জাপাকে রক্ষা করতে চায়, প্রশ্ন নুরের

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রশ্ন রেখে বলেছেন, তার মানে কি তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়। রবিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে নুর লিখেছেন, ‘তার মানে তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়? ২০০৯-২৫ সালের গুম, খুন, বর্বরতা  ভুলে যাইয়েন না। ভারত ও লীগের ঘেঁটুদের চালু করা শব্দ শব্দ। ‘মব মব’ করেন, গত ১ বছরে উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করছে? ’

তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধাদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ড.ইউনুস ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে, মবের প্রভাব কি?’

শেষে ডাকসুর সাবেক এ ভিপি লেখেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য আপা-জাপা-লীগ নির্মূলের বিকল্প নেই। দয়া করে এখানে সুশীলগিরি দেখাইয়েন না। আমরা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী জনগণের ঐক্য চাই।’

এর আগে গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে সংগঠনের নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এখন পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬