শেবাচিমসহ স্বাস্থ্য খাতের অনিয়মের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

২৩ আগস্ট ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ১০:৩০ PM
বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন © টিডিসি

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি )শিক্ষার্থীরা। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘শেবাচিমসহ সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসকদের অবহেলা, দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং ন্যূনতম স্বাস্থ্যসেবার অভাবে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে প্রতিনিয়ত।’

সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্য খাতের অনিয়ম বন্ধে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান তারা।

রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব বলেন, ‘আমরা স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানাচ্ছি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজে সংস্কার আন্দোলনে মিথ্যা মামলা দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করা বন্ধের দাবি জানাচ্ছি।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন, ‘শেবাচিম সংকট নতুন নয়। শের-ই-বাংলা মেডিকেলে সম্প্রতি নতুন করে ৯০টি মেশিন সচল হয়েছে। এখন সেখানে গেলে দেখবেন, রুম ও ফ্লোরগুলো অনেক পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা হয়েছে। আমাদের আন্দোলনকে কেউ কেউ অযৌক্তিক বলছে কিন্তু তাদের আসলে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। শেবাচিম সংস্কারের এই আন্দোলন শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং আমাদের এবং আপনাদের সবার জন্য।’

আরও পড়ুন: ৬০ হাজার শিক্ষক পদ শূন্য, কীভাবে পূরণ করবে এনটিআরসিএ

সিরাজুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সংহতি প্রকাশ করা হয়েছে আশা রাখি বরিশালসহ সমগ্র বাংলাদেশ থেকে সমর্থন দেবে।’

মানববন্ধনে বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিব, বাংলা বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী মেহেদী মিশাদ ও রাজু রহমান, আইন বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ ও সিরাজুল ইসলাম। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোমিনুল ইসলাম রানা, আলিম রেজা, ইফতেখার সায়েমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9