প্রিলিমিনারি টু মাস্টার্সের ফরম পূরণের সময় ফের বাড়ল

২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১২:৫৪ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়ানো হয়েছে। অনলাইনে ফরম পূরণ শুরু হবে আগামী ২৮ জুলাই, চলবে ২ আগস্ট পর্যন্ত।

রবিবার (২৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে ফরম পূরণ ২৮ জুলাই শুরু হয়ে চলবে ২ আগস্ট পর্যন্ত।

কলেজ থেকে ডাটা এন্ট্রির শেষ সময় ২ আগস্ট। সোনালী সেবার মাধ্যমে ফি জমার শেষ তারিখ ৩ আগস্ট। এর আগে ফরম পূরণের শেষ সময় ছিল ২০ জুলাই।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬