শিক্ষার্থী সাজিদের মৃত্যুতে ইবিতে এক দিনের শোক ঘোষণা

১৯ জুলাই ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৮:২৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইনসেটে সাজিদ আবদুল্লাহর ছবি)

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইনসেটে সাজিদ আবদুল্লাহর ছবি) © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর মৃত্যুতে এক দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৯ জুলাই) বিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র অনাকাঙ্খিত মৃত্যুতে আগামী রবিবার (২০ জুলাই) এক দিনের শোক পালিত হবে। বাদ জোহর তার রুহের মাগফেরত কামনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সবাইকে কালো ব্যাচ ধারণ করার জন্য অনুরোধ করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস এবং ঘোষিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহ আজিজুর রহমান হল-সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ জিয়াউর রহমান হলের ১০৯ নম্বর রুমে থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬