ইবি ছাত্র সাজিদের গায়েবানা জানাজা পড়লেন শিক্ষার্থীরা

১৯ জুলাই ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৫:০৯ PM
ইবির আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা

ইবির আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা।

জানাজার আগে বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, সজিদ আব্দুল্লাহর এমন অকাল মৃত্যু কেউ সহজে মেনে নিতে পারেনি। এটা কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না। তারা এ মুত্যুর সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি। 

শিক্ষার্থীরা তার মৃত্যুর সঠিক বিচারের দাবিতে প্রয়োজনে আন্দোলন করবেন জানিয়ে বলেন, তার রহস্যজনক মৃত্যুর বিচারের আগে কেউ আন্দোলন ছেড়ে যাবে না।

আরও পড়ুন: ইবি ছাত্র সাজিদের মৃত্যুর ঘটনার তদন্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবি ছাত্রদলের

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ’র মরদেহ উদ্ধার করা হয়। পরে শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘটাইলে দাফন সম্পন্ন হয়েছে।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬