ঈদে বেরোবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা থাকবে হল

০২ জুন ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৪:৪৪ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আসন্ন ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে খোলা থাকছে হল।  রবিবার (‎১ জুন)  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেন।

‎আদেশে বলা হয়েছে, আগামী ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ক্যাম্পাসে ছুটি চলাকালে সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে রেখে প্রবেশ করতে পারবেন। 

‎এদিকে ছুটির সময় হল খোলা থাকবে কিনা জানতে চাইলে বিজয় ২৪ হলের প্রভোস্ট বলেন, “অনেক শিক্ষার্থী ছুটিতে হলে থাকেন, বিশেষ করে যারা বিসিএস বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন। এজন্য এবারের ঈদেও হল খোলা থাকবে।”

তিনি বলেন, “ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও যারা হলে থাকবেন তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে। তবে সে ক্ষেত্রে আগেই নাম এন্ট্রি করতে হবে।”

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬