বেরোবিতে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে শিক্ষার্থীদের নতুন যাত্রা

২২ মে ২০২৫, ০২:১১ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী

কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ‘ইনট্রোডাক্টরি কোর্স অন আইইএলটিএস’ শীর্ষক একটি বিশেষ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রম শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর এমআইএস গ্যালারিতে কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী।

তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের মেধাবী শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও উচ্চশিক্ষা গ্রহণের যোগ্যতা অর্জন করুক। আইইএলটিএস কোর্স সেই লক্ষ্য পূরণের এক গুরুত্বপূর্ণ ভিত্তি।’

আরও পড়ুন : পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক। তিনি বলেন, ‘এই কোর্স শিক্ষার্থীদের কেবল ইংরেজি শেখাবে না, বরং তাদের আত্মবিশ্বাস, মানসিক প্রস্তুতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেকে গড়ে তুলবে।’

কোর্সটিতে বাছাই করা প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের আইইএলটিএস পরীক্ষার লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং—এই চারটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। থাকবে নিয়মিত ক্লাস, মক টেস্ট ও পার্সোনাল গাইডেন্সের সুবিধা।

আরও পড়ুন : বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারকে ঝুঁকিতে ফেলেছে অন্তর্বর্তী সরকার : হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গিজ ও জার্মান বাণিজ্যিক প্রতিষ্ঠান কিক-এর কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল ভাষাগত দক্ষতা অর্জনই নয়, বরং বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন, গবেষণা প্রপোজাল রচনা ও স্কলারশিপ প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান লাভ করবে।

উদ্যোগটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা যেমন উপকৃত হবেন, তেমনি এটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাংকিং ও পরিচিতি বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখবে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9