খুবিতে ছাত্রের হামলায় শিক্ষক আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

০৩ মে ২০২৫, ০৭:২১ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২১ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এক সাবেক শিক্ষার্থীর হামলায় গুরুতর আহত হয়েছেন সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি। শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত অবস্থায় শিক্ষক সাকিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হামলাকারী শিক্ষার্থীর নাম আবদুল্লাহ নোমান। তিনি বাংলা ২০১৮ ব্যাচের শিক্ষার্থী।

আরো পড়ুন: হাবিপ্রবিতে ক্যালিগ্রাফি অঙ্কনে ছাত্রদল নেতা পরিচয়ে বাধা

ঘটনার পরপরই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা হামলার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্ত আবদুল্লাহ নোমানকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। একইসঙ্গে দ্রুত তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‘মবের শিকার’ প্রধান শিক্ষককে দায়িত্বে থাকার নির্দেশ হাই কোর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুদকের ব্রিফিং ইস্যুতে আসিফ মাহমুদের রিট খারিজ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: উপাচার্য 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬