২৪ ঘন্টার মধ্যে লাকীকে গ্রেপ্তারের দাবি জবি শিক্ষার্থীদের, ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

১২ মার্চ ২০২৫, ০৭:২১ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৮ PM
জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান।

মঙ্গলবার (১১ মার্চ) রাত দেড়টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে— ‘শাহবাগিদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, "ল তে লাকি, তুই হাসি না, তুই হাসিনা, তুই হাসিনা", ‘শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগ নিপাত যাক’, ‘১, ২, ৩, ৪, শাহবাগ নো মোর", "শাহবাগের ঠিকানা, এই বাংলায় হবে না’

পরে তারা মিছিল নিয়ে রায় সাহেব বাজার ঘুরে ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।  

সমাবেশে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর নবী বলেন, ‘শাহবাগ এখন ঘৃণার প্রতীক। নতুন করে কোনো পরিচয় দিয়ে নিজেদের রক্ষা করতে পারবে না। পরিকল্পিতভাবে লাকি আক্তারদের মাঠে নামানো হয়েছে। জগন্নাথের মাটি থেকে তাকে চিরতরে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।’ 

আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু কিছু ভারতীয় দালাল সেই স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। ২০১৩ সালে যারা শাহবাগে ঘেউ ঘেউ করেছিল, তারা আবারও মাঠে নেমেছে। লাকি আক্তারসহ সেইসব ষড়যন্ত্রকারীদের কেন এখনও গ্রেপ্তার করা হয়নি? আবার দেশকে অস্থিতিশীল করতে চাইলে, নতুন করে জুলাই বিপ্লব হবে।’

ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক বলেন, ‘২০১৩ সালে যারা দেশকে অস্থিতিশীল করেছিল, তারা আবারও নতুন করে ষড়যন্ত্র করছে। কিন্তু এবার তারা সফল হতে পারবে না। আমরা আবু সাঈদ, মুগ্ধদের মত রুখে দাঁড়াবো।’

শিক্ষার্থীরা দাবি করেন, লাকি আক্তারসহ সকল ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা ঘোষণা দেন, প্রয়োজনে শাহবাগ বিরোধী আন্দোলন আরও তীব্র হবে।

হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
মেয়াদ শেষ, রুম সিলগালা করে দফতর ছাড়লেন সালাহউদ্দিন আম্মার
  • ০৫ নভেম্বর ২০২৬
১৬ শিক্ষক নিয়োগ দেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, …
  • ০৫ নভেম্বর ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১…
  • ০৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় নারীর মৃত্যু
  • ০৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের স্ত্রী-ভাইয়ের সঙ্গে ফোনালাপ বি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950